| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হান্নান মাসউদকে হুমকি দেওয়া সেই যুবক গ্রেফতার

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। এ সময় তিনি একজন এনসিপি কর্মীর কাছে মেসেঞ্জারের মাধ্যমে হুমকিমূলক ও উসকানিমূলক বার্তা পাঠান। বার্তায় সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদকে গ্রেফতারের চেষ্টা করা হলে হান্নান মাসউদসহ অন্যান্য নেতাদের হাতিয়ার উত্তরাঞ্চলে চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

বিস্তারিত...

প্রতিহিংসার বলি কয়েকশ কলা গাছ !

প্রতিহিংসার শিকার হলো অবলা প্রকৃতি। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে কেটে সাবাড় করা হয়েছে কয়েকশ ফলন্ত কলা গাছ। জমি দখলের উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য স্থানীয়রা দায়ী করছেন একদল ভূমিদস্যু ও দুর্বৃত্তকে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

বিস্তারিত...

হিমালয়ের পাদদেশে কুয়াশাকে জয় করে নীলফামারীর জীবনসংগ্রাম

বৈরী আবহাওয়ার মধ্যেই জীবিকার তাগিদে নিম্নআয়ের মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা গেছে।দুর্ভোগে ছিন্নমূল ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, উপযুক্ত শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে অনেককে।

বিস্তারিত...

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি ২ যুবক নিহত

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট নামক স্থানে ঘটনাটি ঘটে। ওই দুই তরুণ সুপারি চুরি করতে সেখানে গেলে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। এতে আশিকুর ও মোশাইদ মারা যান।

বিস্তারিত...

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন

সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, “জেলা সার্ভার স্টেশন অফিসের স্টোর রুমে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আমরা বর্তমানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করছি। পেছনের জানালা দিয়ে আগুন দেয়া হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।”

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নিহত শিশুসহ অগ্নিদগ্ধ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত...

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে গ্রেফতার ৭

এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে মারধর করা হয়। পরে তিনি মারা যান।

বিস্তারিত...

টিভি অনুষ্ঠানে প্রশ্ন করা নিয়ে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীরা জানান, রামগঞ্জ কলেজ মাঠে একটি বেসরকারি চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানের শ্যুটিং চলছিল। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে বিএনপির এক সমর্থক প্রশ্ন করে। এতে ক্ষুব্দ হয়ে ইসলামী আন্দোলনের এক সমর্থক প্রশ্নকারীকে জুতা প্রদর্শন করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রামগঞ্জ থানার উপ-পরিদর্শক এস আই নাজমুল বলেন, ইসলামী আন্দোলনের জহির পাটওয়ারীকে প্রশ্ন করা নিয়ে একজন সমর্থক জুতা প্রদর্শন করে। এটিকে কেন্দ্র করে সামান্য হাতাহাতি হয়েছে। বড় ধরনের সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিস্তারিত...

ফেনীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে কে বা কারা ব্যাংকে অগ্নিসংযোগ করেছে সেই বিষয়ে এখনও কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

হাজারীবাগে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

বিষয় নিশ্চিত করেন হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সকালে সংবাদ পেয়ে আমরা জিগাতলা জান্নাত নারী হোস্টেলে পঞ্চম তলা ভবনের পঞ্চম তলা রুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আটক মুন্নার পরিবার জানায়, বুধবার ভোর থেকে মুন্নার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে সীমান্তবর্তী বাসিন্দাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, বিএসএফ মুন্নাকে ধরে নিয়ে গেছে। আগরতলায় থাকা আত্মীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হন।

বিস্তারিত...

পুলিশি হেফাজতে নারী আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, বুধবার দুপুরে ববিতা খাতুন পারবারিক কলহের জেরে তার সতিন ও তার ১০ বছর বয়সী ছেলেকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়। ববিতার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাকে থানায় এনে আরও দুই নারী বন্দির সাথে হেফাজতে রাখে।

বিস্তারিত...

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি এবং পলাশী থেকে ২টি ছাড়াও আরও ৫টিসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে শুরুতে। পরে আরও কিছু কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানা যায়।

বিস্তারিত...

মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে আহমাদউদ্দিন ( ৫৫ ) নামেএক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে জড়িত ছিলেন।

বিস্তারিত...

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪