বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেওয়া নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী হিমনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হিমন আদাবর থানা যুবলীগের একজন কর্মী এবং আলমগীরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ভোর সাড়ে ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে নৌ-রুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
সালাম বলেন, ভোর সাড়ে ৫টা থেকে কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে নৌ-রুট গুলোতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৫ জন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুখচর ইউনিয়নের জাগল্লার চরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, সকালেই নিয়মিত কাজ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। অনেক শ্রমিক কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। কারখানার বাইরে দৌড়াদৌড়ির সময়ও অনেকে পড়ে গিয়ে আহত হন।
পৌষের হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে হিমালয়ের কোল ঘেঁষা জেলা নীলফামারী। ঘন কুয়াশার দাপটে আজ (২৩ ডিসেম্বর মঙ্গলবার) দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। তীব্র শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়লেও ভিন্ন চিত্র দেখা গেছে শহরের অস্থায়ী শীতবস্ত্রের বাজারগুলোতে। কনকনে শীত থেকে রক্ষা পেতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য গরম কাপড় কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, অপহরণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে।
নিহতের স্বজন ও পুলিশের তথ্যমতে, মাসুদ রানার মা-বাবা মারা যাওয়ার পর তিনি তার দাদির কাছে বড় হয়েছিলেন। কয়েক মাস আগে মাসুদের বিয়ে হয় এবং তিনি তার শ্বশুরবাড়িতে থাকতেন। মাসুদ ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে র্যাব-পুলিশের পৃথক অভিযানে এখন পযর্ন্ত গ্রেফতার হয়েছে মোট ১২ জন।
প্রাথমিক তথ্যমতে, সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর কাছে ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় ভারতের ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ (নং-২১৩৬০০১৭৮) শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রায় ২০০ গজ প্রবেশ করেন।
সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৯ শতাংশ। ভোর থেকে সকাল পর্যন্ত পুরো এলাকা ঘন কুয়াশায় ঢাকা থাকায় সড়ক ও খোলা জায়গায় দৃষ্টিসীমা কমে যায়। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।