| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় আ.লীগ নেতা ও মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক

  • আপডেট টাইম: 16-12-2025 ইং
  • 242988 বার পঠিত
পাবনায় আ.লীগ নেতা ও মদ ব্যবসায়ী প্রলয় চাকী আটক

পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পাবনার আলোচিত মদ ব্যবসায়ী প্রলয় চাকীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র ও আলোচিত মদের বার ‘চাকী বাড়ি’র মালিক তিনি। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিলেও তিনি মামলার আসামি হননি বলে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর ‘চাকী বাড়ি’র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছিল পাবনাবাসী।

প্রসঙ্গত, প্রলয় চাকী ৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক। প্রলয় চাকী ও মলয় চাকী দুই ভাই ইত্যাদিসহ বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোতে গান গেয়ে শ্রোতামহলে সাড়া ফেলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪