মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণির এক ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষিপ্ত স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে নৃশংস হত্যাকাণ্ড। শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে গৃহকর্মীর বিরুদ্ধে। স্কুল ড্রেস পরে পালিয়ে যায় সে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার করেছে দুটি ধারালো অস্ত্র।
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ১০ আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা করা হচ্ছে, সে ধারালো অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং তদন্ত চলছে।
জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে আটক করা হয়।
রহিমালয়ের পাদদেশে অবস্থিত নীলফামারীতে ক্রমেই তীব্র শীত অনুভূত হচ্ছে। বিকাল থেকে রাত ও সকালে কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশা, ঘাসে জমে থাকা শিশির সব মিলিয়ে প্রকৃতিকে শীতের উপস্থিতি মনে করিয়ে দিচ্ছে। শীতের আগমনের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লেপ-তোশকের চাহিদাও।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও রহিমাপুর বীর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবনা রায়। তারা দীর্ঘদিন ধরে রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়িতে বসবাস করছিলেন।
ঢাকাগামী ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। স্টেশন ছাড়ার ঠিক মুহূর্তেই ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায়। এরপর দ্রুত গতি কমে এলে ইঞ্জিন থেকে ছিটকে আসা গরম মবিলে কয়েকজন যাত্রী আঘাতপ্রাপ্ত হন। এতে ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত। ভারতের কাছে ছয়জনকে হস্তান্তরের প্রক্রিয়ায় ফেরত যেতে পারেন মাত্র দু’জন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার শিশু সন্তান। বাকি চারজনকে নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ।
হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, সোনালী খাতুন ও তার সন্তানকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয়েছে।
উত্তরের জেলা নীলফামারীতে শীতের দাপট শুরু হয়েছে। ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। গরম কাপড়ের অভাবে কৃষক, দিনমজুর রিক্সা- ভ্যানচালক ও হকাররা ভোর ও সন্ধ্যায় শীতের তিব্রতা সহ্য করতে পারছেনা। হাসপাতাল গুলোতে বাড়ছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।
সকালে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব নয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ শিশুসহ ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর–ভাঙ্গা–বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে মানবতার এক বিরল দৃষ্টান্ত। বস্তাবন্দী করে আটটি ছানাকে পুকুরে ফেলে হত্যার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল মা কুকুরটি। অবশেষে নতুন দুটি ছানা পেয়ে সে ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন।