সকালে হোয়াইক্যং সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হানিফ লম্বাবিল এলাকার বাসিন্দা। তিনি নিজের চিংড়িঘের দেখতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। টানা কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকা থেকে আহত অবস্থায় একটি ময়ূর উদ্ধার করা হয়। ধারনা করা হয় খাবারের সন্ধানে ভুট্টাক্ষেতে এসে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়ে পাখিটি। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগের কর্মকর্তাদের কাছে আহত অবস্থায় পাখিটিকে হস্তান্তর করে স্থানীয়রা।
ফরিদপুরে পড়ে থাকা একটি স্কুল ব্যাগ থেকে রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা পরিচালিত একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে এবং এটি নিরাপদভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থানকালে হঠাৎ ওপার থেকে গুলিবর্ষণ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। অপর গুলিবিদ্ধ ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুবৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার (এডিআইজি) বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ক্যাম্পের আই-ব্লকে নুর কামাল ও খালেক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
যশোরে তীব্র শীত ও শৈত্যপ্রবাহের কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সবাই ঠান্ডাজনিত জটিলতায় ভুগছিলেন।
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন।
ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্পের কারণে ভূ-কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (ভোর) সকাল ৬টার দিকে এই কম্পনে পুরো দ্বীপজুড়ে বাসা-বাড়ি, মসজিদ-মাদ্রাসা, সরকারি-বেসরকারি দালানকোঠা ও হাসপাতালের ভবন কেঁপে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কের ওপর একটি গাছবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই লেনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরি করার সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।