| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রী চমেক হাসপাতালের আইসিইউতে

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 223302 বার পঠিত
টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রী চমেক হাসপাতালের আইসিইউতে

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটির চাচা জানান, সীমান্তের ওপার মিয়ানমার থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বিকেলে হুজাইফাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মাথায় গুলি লেগেছে এবং গুলিটি এখনও মাথার ভেতরে রয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় আপাতত নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তিন দিন ধরে রাখাইনের মংডু এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানকে লক্ষ্য করে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা জোরদার করেছে। এ ছাড়া ড্রোন হামলা, মর্টারশেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে কয়েকটি গণমাধ্যমে স্থানীয় প্রশাসনসহ একাধিক সূত্রের বরাতে শিশু হুজাইফার মৃত্যুর খবর প্রচার ও প্রকাশ করেছিল। তবে পরবর্তীতে তথ্যটি সঠিক না হওয়ায় সংশ্লিষ্ট পক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪