গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ালিয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ গুদামে ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর, চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্তও (বিকেল ৫টা ৩৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বেশ কয়েকটি বড় গুদাম আছে। সেগুলোতে আগুন ছড়িয়ে গেছে।’