| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬

উত্তরার ১১নং সেক্টরের ৭ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে নিখোঁজের ২১ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজের প্রায় ২১ দিন পর এক কিশোরী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে কেরানীগঞ্জের মুসলিমবাগ ডায়াবেটিস বাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

উত্তরায় ভবনে আগুন, নিহত ৩

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, আটক ২

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, যুবক নিহত

নিহতের স্ত্রী সারা খাতুন জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রহিম। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পান যে, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে রহিমের মরদেহ পড়ে আছে। তবে কোন বন্ধু তাকে ডেকে নিয়েছিল, সে বিষয়ে তিনি কিছু জানতে পারেননি।

বিস্তারিত...

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ৬ জনের মৃত্যু

রংপুরে হোমিওপ্যাথিক ওষুধালয় থেকে সংগৃহীত রেকটিফায়েড স্পিরিট এলকোহল পান করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় মোট ছয়জনের মৃত্যু হলো। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

বিস্তারিত...

কক্সবাজারে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক দুই

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে দুইজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিস্তারিত...

টেকনাফে গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হবে ঢাকায়

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের হোয়াইক্যং এলাকার শিশু হুজাইফা আফনান (৯)-এর অবস্থা এখনও আশঙ্কাজনক। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্নায়ু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিস্তারিত...

মুক্তিপণের বিনিময়ে জলদস্যুদের কবল থেকে মুক্ত ৪ জেলে

স্বজনদের দীর্ঘ উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার চার জেলে। নগদ ১ লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

বিস্তারিত...

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একটি কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বিস্তারিত...

জুরাইনে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।

বিস্তারিত...

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুর খুলি ফ্রিজে, অবস্থা সংকটাপন্ন

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির গুলিতে আহত হয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা আফনান। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও তার মাথার ভেতরে থাকা গুলি বের করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

ফরিদপুরে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

আনুমানিক বেলা আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেন সোতাশী ধলা এলাকা সংলগ্ন রেলগেট অতিক্রম করার সময় শ্রমিকবাহী পিকআপটি রেললাইনের ওপর উঠে পড়ে। সঙ্গে সঙ্গেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় পিকআপটি।

বিস্তারিত...

ফেনীতে অপারেশন থিয়েটারে রান্না, বরখাস্ত ২ নার্স

আদেশে উল্লেখ করা হয়, হাসপাতালের লেবার ওয়ার্ডে অবস্থিত অপারেশন থিয়েটারের অভ্যন্তরে গ্যাসের চুলায় রান্না করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ধরনের কর্মকাণ্ড জনস্বাস্থ্য, রোগীর নিরাপত্তা ও নার্সিং পেশার ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

বিস্তারিত...

সিলেট থেকে ওড়া বেলুন গিয়ে পড়লো আসামে, অতপর...

শিলচরের মাসিমপুর সুবেদার বস্তি এলাকায় একটি সাদা বেলুন মাঠে পড়তে দেখা যায়। স্থানীয়রা এটি দেখার পর সাংবাদিক সুমন দাসকে খবর দেন এবং পরে বিষয়টি পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাস ঘটনাস্থলে পৌঁছান। বেলুনটি পরীক্ষা-নিরীক্ষার পর ভেতরের গ্যাস বের করে সেটি পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪