| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় যুবককে গুলি করে হত্যা

  • আপডেট টাইম: 11-01-2026 ইং
  • 222316 বার পঠিত
খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাশেদ ওরফে বিকুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে। 

শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক আব্দুল আওয়ালের ছেলে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুবৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪