| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

  • আপডেট টাইম: 12-01-2026 ইং
  • 221640 বার পঠিত
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে তীব্র শীত। টানা কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টা ও ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গত তিনদিন ধরে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এর সঙ্গে উত্তরের হিমেল বাতাস যোগ হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

হাড়কাঁপানো ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষি শ্রমিক ও দিনমজুররা। ভোরে কাজে বের হতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কনকনে ঠান্ডায় মাঠে কাজ করাও হয়ে পড়েছে দুষ্কর।

শীতের দাপটে ছিন্নমূল ও দরিদ্র মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকেই শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও রোদের তাপ না থাকায় শীতের তীব্রতা কমছে না। এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪