| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুবাইফেরত যাত্রীর ব্যাগে মিললো ২১ লাখ টাকার সোনা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফেরার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১২০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৫৯ হাজার ৯২০ টাকা।

বিস্তারিত...

নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

উত্তর থেকে বয়ে আসা শীতে জনজীবনে কনকনে ঠাণ্ডা বয়ে গেছে, ঘন কুয়াশা দেশের বিভিন্ন এলাকায় ভোর-সন্ধ্যায় দৃশ্যমান হয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমেও তা প্রভাব ফেলছে। গত কয়েকদিন ধরে নওগাঁসহ অন্যান্য অঞ্চলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়ে তাপমাত্রা কমে আসছে।

বিস্তারিত...

চট্টগ্রামে নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

নিহত শাহেদ ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া এলাকার দুবাইপ্রবাসী মোহাম্মদ আবদুল মোনাফের ছেলে। সে পারুয়া সাহাব্দীনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিস্তারিত...

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কলেজের ৪ ছাত্র আটক

সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি একই অভিযোগে চারজনকে আটক করা হয়েছিল। সে সময় ক্যাম্প কমান্ডার তাদের শিক্ষার্থী বিবেচনা করে মৌখিক সতর্কতার মাধ্যমে ছেড়ে দেন। তবে এক দিন পরই তারা পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়েন।

বিস্তারিত...

রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন।

বিস্তারিত...

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় মুখোশ পরিহিত দুর্বৃত্তদের গুলিতে জানে আলম সিকদার (৩৫) নামে যুবদলের এক নেতা নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সিলেটে ভোররাতে ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়েন অনেকে

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানার এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূকম্পন অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

আ’ লীগের দুই গ্রুপের সংঘর্ষ, দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এসময় ককটেলের আঘাতে জাবেদ শেখ (২০) নামের এক তরুণের কবজি ক্ষতবিক্ষত হয়ে গেছে।

বিস্তারিত...

মোবাইল ফোন ব্যবসায়ীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দিলো পুলিশ

দফায় দফায় সংঘর্ষের পর রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মোবাইল ফোন ব্যবসায়ীদের সরিয়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুরের দিকে ব্যবসায়ীরা সরে গেলে বিকেল ২টার পর এলাকাটির পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তবে সম্ভাব্য নতুন করে আন্দোলন ঠেকাতে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও রায়টকার।

বিস্তারিত...

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থীকে চিঠি, থানায় জিডি

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে।

বিস্তারিত...

কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা সাংবাদিকদের বলেন, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা তা ক্লিয়ার করি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বিস্তারিত...

জামিন পেলেন বৈষম্যবিরোধীর সেই নেতা

এর আগে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিস্তারিত...

যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে দুষ্কৃতিকারীদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শংকরপুর এলাকার নয়ন কাউন্সিলর অফিসের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধে ভাইকে পিটিয়ে হত্যা, তিন ভাই গ্রেফতার

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়েল আহম্মদ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন তিন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ তিন ভাইকে গ্রেফতার করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪