| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

  • আপডেট টাইম: 17-06-2026 ইং
  • 212 বার পঠিত
কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসি বাস উল্টে ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আচড়ে পড়েছে বাসটি।

বুধবার (১৭ জুন) দুপুর ১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ইলিয়টগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মৌন বসাক।

তিনি জানান, দুপুরে ঢাকাগামী বিআরটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এসময় বাসটি উঁচু বিভাজকে ধাক্কা দিয়ে উলটে সড়কেই আচড়ে পড়ে। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলেও আমরা নিহতের খবর পাইনি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।‌

তিনি আরও জানান, পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। গাড়িটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪