| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুসরাতের নামে গেজেট করার সিদ্ধান্ত, নথিতে স্বাক্ষর ইসির

  • আপডেট টাইম: 04-05-2026 ইং
  • 122 বার পঠিত
নুসরাতের নামে গেজেট করার সিদ্ধান্ত, নথিতে স্বাক্ষর ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের একটি আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন বিজি প্রেসে তা ছাপানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, “আমরা নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করে নথি চূড়ান্ত করেছি। এখন বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে।”

তবে এ আসন ঘিরে আইনি জটিলতা এখনো পুরোপুরি শেষ হয়নি। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জামায়াত জোটের অপর প্রার্থী ও এনসিপি নেত্রী মনিরা শারমিন হাইকোর্টে রিট দায়ের করেছেন। এ বিষয়ে মঙ্গলবার (৫ মে) শুনানি হওয়ার কথা রয়েছে।

এই পরিস্থিতিতে ভিন্ন কোনো আদালতের নির্দেশনা এলে কমিশনের অবস্থান কী হবে—এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, “এ মুহূর্তে আমাদের কাছে কোনো নতুন নির্দেশনা নেই। আদালতের রায়ের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে নুসরাত তাবাসসুমের রিটের পরিপ্রেক্ষিতে তার মনোনয়নপত্র পুনর্বিবেচনার নির্দেশ দেয় আদালত। পরে রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। ৩ মে রিটার্নিং কর্মকর্তা বৈধ প্রার্থীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদি মনিরা শারমিনের রিটে তার পক্ষে রায় আসে, তাহলে আসনটিতে পুনরায় ভোটগ্রহণ হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুমই সংসদে প্রতিনিধিত্ব করবেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনের মধ্যে ৪৯টিতে ইতোমধ্যে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন। শুধু এই একটি আসনই এখনো অনিশ্চয়তায় রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪