| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে : আখতার হোসেন

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 3719 বার পঠিত
ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে : আখতার হোসেন

ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াচ্ছে এবং তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, গণভোট হয়ে যাওয়ার পর বিএনপি কোন বিষয়ে রাজি বা নারাজ তা এখন আর মুখ্য বিষয় নয়। তার ভাষায়, বাস্তবতা হলো ক্ষমতার অজুহাতে বিএনপি সরকার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ভোগ করতে চায়।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্বকে বিএনপি এখনো ক্ষমতার দৃষ্টিতে দেখছে, যা থেকে তাদের বের হয়ে আসা উচিত।

ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি জানান, এনসিপি বারবার দেশের বর্তমান সাংবিধানিক সংকট সমাধানে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের পক্ষে মত দিয়েছে। তবে বিএনপি সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, আলোচনার সময় সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যের বিষয় সামনে আসায় প্রশ্ন ওঠে, শুধুমাত্র সংশোধনের মাধ্যমে টেকসই সমাধান সম্ভব কি না। এ প্রেক্ষাপটে সংসদীয় সংশোধন ও গণপরিষদের নতুন সংবিধানের মাঝামাঝি একটি প্রস্তাব হিসেবে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এ একমত হয় দলগুলো।

আখতার হোসেন আরও দাবি করেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ সমর্থন দিয়েছিল কৌশলগত কারণে। তবে নির্বাচনের পর জনগণ নিষ্ক্রিয় হয়ে গেছে—এমনটি ভাবার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, জনগণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে সরকার কতটা কার্যকর আইন প্রণয়ন করতে পারে, সেটির ওপর তাদের মূল্যায়ন নির্ভর করবে।


হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪