আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে প্রথমবার বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন-
ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে : সেতুমন্ত্রী
মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে (৩০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় এবং দলীয় অন্যান্য নেতারাও বক্তব্য দেবেন।
এফ এ/আয়না