| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 7555 বার পঠিত
নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকেল ৫ টা ২০ মিনিটে নয়াপল্টনে শ্রমিকদল আয়োজিত সমাবেশে বক্তব্য শুরু করেন তিনি।

এর আগে দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকেই সমাবেশে যোগ দেন। নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে একদিকে কাকরাইল অন্যদিকে নটরডেম কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে এই সমাবেশ।

এদিকে এই সমাবেশের শৃঙ্খলা ধরে রাখতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন ইউনিটসমূহকে স্থান ভাগ করে সেই অনুযায়ী অবস্থান নিতে বলা হয়েছে। দলীয় নির্দেশনা অনুযায়ী শ্রমিক দল হক বে হইতে নয়াপল্টন মসজিদ পর্যন্ত রাস্তার দুই পাশে এবং মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছে।

গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪