| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এইচএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 9249 বার পঠিত
এইচএসসি-২০২৬ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। শুক্রবার (১০ এপ্রিল) বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রের নাম, কোড নম্বর, সংশ্লিষ্ট কেন্দ্রের আওতাধীন কলেজসমূহের নাম ও কোড, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন। পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে গোপনীয় প্রশ্নপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন।

পরীক্ষা শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর শিটের প্রথম অংশ ডাকযোগে ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। পাশাপাশি উত্তরপত্রসমূহ নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে প্রেরণ করতে হবে।

এছাড়া ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও কাগজপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে সব নথিপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, জেলা সদরে জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজগুলোর অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষই কেন্দ্রের দায়িত্বে থাকবেন। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিনিয়র কোনো অধ্যাপক এই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নীতিমালা অনুযায়ী পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করার আহবান জানিয়েছে শিক্ষা বোর্ড।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪