দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গণ গ্রেফতারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
দেশের মোট ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা কেবল মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।
আরও পড়ুন-
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আটককৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি ইরান।
এফএ/ আয়না টিভি