| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছোট ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বড় ছেলে আশঙ্কাজনক

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1165 বার পঠিত
ছোট ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বড় ছেলে আশঙ্কাজনক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ সময় বাবাকে রক্ষা করতে গিয়ে বড় ভাইও গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার কালাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আকল মিয়া। অভিযুক্ত ছোট ছেলে মশিক মিয়া এবং গুরুতর আহত বড় ছেলে শহিদ মিয়া বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন বড় ছেলে শহিদ মিয়া। তাকেও ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন :

ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদ মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪