| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫৩ হাজার ৬৯টি আবেদন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদে

  • আপডেট টাইম: 07-04-2026 ইং
  • 2722 বার পঠিত
৫৩ হাজার ৬৯টি আবেদন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পদে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এতথ্য জানিয়েছেন। 

আগামী ১৮ এপ্রিল এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসম প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টির মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৩১টি আবেদন জমা পড়েছে। 

‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো গত ২৫ মার্চ। এই বিজ্ঞপ্তির আলোকেই ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন তার মধ্যে পুরুষ ৪৭ হাজার ৩৫১ জন এবং মহিলা ৫ হাজার ৭১৮ জন। দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা রোধে প্রতিবছর দুটি করে নিয়োগ সম্পন্ন করা হবে। পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে। 


এফ এ/ আয়না টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪