বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনায় চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (০৮ এপ্রিল) রাজধানীর মিরপুরে দুপুর আড়াইটার দিকে দগ্ধ অবস্থায় আল মামুন (৩৪), মোহাম্মদ সেলিম (৩০), রাসেল (৪৫), সুজন (৩১) কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনকে বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। ড্রেসিং সম্পূর্ণ হলে দগ্ধের পরিমাণ জানা যাবে।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ওমর ফারুক জানান,দুপুর পৌনে ১টার দিকে মিরপুর-১২ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিটে আগুনে ঘটনা ঘটলে এতে চারজন দগ্ধ হয়। পরে চারজনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতরা চারজনই এসি মেরামতকারী মিস্ত্রি।
এফ এ / আয়না টিভি