| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরলেন মাসুদ পারভেজ

  • আপডেট টাইম: 15-04-2026 ইং
  • 1184 বার পঠিত
দেশে ফিরলেন মাসুদ পারভেজ

দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা) সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারকা শিল্পী তার চিকিৎসা শেষে তার ঢাকায় ফেরার তথ্য নিজেই জানিয়েছেন। 

পোস্টে অভিনেতা লিখেছেন, ‘আল্লাহর অসীম রহমতে মোটামুটি সুস্থ হয়ে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি। তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা যারা আমার জন্য দোয়া করেছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।‘ 

আরও পড়ুন-

রণবীর-দীপিকার আবার সংসার ভাঙার গুঞ্জন

সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে প্রযোজক হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তার পথচলা শুরু করেন। ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার সঙ্গে নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। 


এফএ/ আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪