রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বনানীর একটি ১১তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ির ওই ভবনের ১১তলার একটি কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
হাফিজ/ আয়না নিউজ