| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 274638 বার পঠিত
আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগের দিন রোববার তিনি ঢাকার ছয়টি স্থানে জনসভা করেন।

বিএনপি সূত্র জানায়, আজ তারেক রহমান তার নিজ নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভায় অংশ নেবেন। কর্মসূচির শুরু হবে সকাল ১১টায়।

সূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে বক্তব্য রাখবেন।

বিকালে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিকাল ৩টায়, ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায় এবং ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে বিকাল ৫টায় জনসভায় অংশ নেবেন তারেক রহমান। দিনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে।

এর আগে রোববার তিনি ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর-১০, মিরপুর মডেল থানা এলাকা, শ্যামলী এবং বাড্ডার সাঁতারকুল এলাকায় ধারাবাহিক জনসভায় বক্তব্য দেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব জনসভার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন দলের চেয়ারম্যান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪