| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহ- ১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী

  • আপডেট টাইম: 12-02-2026 ইং
  • 271195 বার পঠিত
ঝিনাইদহ- ১ আসনে বিএনপির আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের ধানের শীষ প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ৫৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি ) রাত ৮টার কিছু আগে সহকারী রিটানিং কর্মকর্তা ও শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪