| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে: তারেক রহমান

  • আপডেট টাইম: 09-02-2026 ইং
  • 274354 বার পঠিত
তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা দেশ ও বিদেশে সম্মানজনক কাজ করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে।

সোমবার ( ০৯ ফেব্রুয়ারি ) রাজধানীর বনানীতে এক নির্বাচনি জনসভায় তিনি বলেন, দেশে আধুনিক প্রশিক্ষণ সেন্টার স্থাপন করে তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে এবং বেকারত্ব দূরীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তারেক রহমান আরও জানান, বিদেশগামী তরুণদের জন্য সহজ ব্যাংক ঋণ ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বর্তমানে অনেক তরুণ বিদেশ যাওয়ার জন্য জমি বা ভিটেমাটি বিক্রি করতে বাধ্য হন, যা পরিবারে ঝুঁকি সৃষ্টি করে। নতুন ঋণ ব্যবস্থার মাধ্যমে তারা সহজে বিদেশ যাত্রার খরচ মেটাতে পারবে এবং উপার্জিত অর্থ দিয়ে পরে ঋণ পরিশোধ করতে পারবে।

তিনি আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ দেশের তরুণদের দক্ষতা উন্নয়নে সহায়ক হবে এবং প্রবাস জীবনে আর্থিক সহায়তা নিশ্চিত করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪