অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি প্রকাশ করে তানজীব জানালেন, সুস্থ হয়েছেন তিনি
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানকে ঘিরে ইন্ডাস্ট্রিতে নানা গল্প ও গুঞ্জন প্রচলিত। অনেকেই মনে করেন, তার মেজাজ খারাপ হলে তা ক্যারিয়ারের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু শক্ত ও কঠোর ইমেজের আড়ালে যে তার ভেতরটা বেশ সংবেদনশীল, তারই এক ভিন্ন উদাহরণ দেখা গিয়েছিল একটি শুটিং সেটে।
ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস অংশ নিতে পারছেন না এবারের অস্কার অনুষ্ঠানে। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে মোতাজ লিখেন, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনে যোগ দিতে না পারাটা সত্যিই কষ্টের
‘এই মন তোমাকে দিলাম’ গানটি ইতিহাসের অবিস্মরণীয় গান। দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ ৪৪ বছর পর এবার নতুনভাবে গাইলেন গানটি
শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে আসন্ন ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকা। সেই তালিকায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পপ সুপারস্টার রিহানার লস অ্যাঞ্জেলেসের বাসভবনে গুলিবর্ষণের ঘটনায় ৩০ বছর বয়সী এক নারীকে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ
ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও লেডি বাইকার এক কন্যাসন্তানের মা কার্লা থাইনারা গত মঙ্গলবার (৪ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহত কার্লা থাইনারা সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন। ইনস্টাগ্রামে তার ৬০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে। তিনি মূলত মোটরসাইকেল চালানো, ভ্রমণ এবং পারিবারিক জীবনের বিভিন্ন ভিডিও শেয়ার করতেন
সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে আসন্ন ঈদে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে গায়িকা হিসেবে গান শোনাবেন চিত্রনায়িকা শবনম বুবলী
মারা গেছেন সংগীতশিল্পী হায়দার হোসেন। ফেসবুকের কয়েকটি গ্রুপ ও পেজে, এমনকি কিছু সংবাদমাধ্যমে গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে ভুয়া ফটোকার্ড
আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা। বাদশার জন্য আইনি ঝামেলা এটিই প্রথম নয়। এর আগে প্রবীণ শিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি’ গানটি নতুনভাবে তৈরি করে কপিরাইট ও লোকসংগীতের অবমাননার দায়ে বড় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন গানের ভিডিও ও কথা নিয়ে আবারও আইনি লড়াইয়ের মুখে পড়লেন শিল্পী
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দীর্ঘ ও চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেতা জাহের আলভী। সেখানে ইকরার মৃত্যুর রহস্য উদঘাটনে বেশ কিছু তথ্য তুলে ধরেন তিনি এবং দাবি করেন, এই ঘটনায় তাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
তৃতীয় মিনি অ্যালবাম ‘ডেডলাইন’টি কে-পপ গার্ল গ্রুপের ইতিহাসে প্রথম সপ্তাহের বিক্রির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। যা তাদের আগের নিজস্ব অ্যালবাম ‘বর্ন পিংক’-এর তুলনায় প্রায় ২ লাখ ৩০ হাজার কপি বেশি বিক্রি হয়েছে
ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ বলিউডের বহুল প্রতীক্ষিত সিরিজে নিজের উপস্থিতির জানান দিতে ধরা দিলেন নতুন লুকে
কুইজ প্রতিযোগী সামাজিক মাধ্যমে চরম সমালোচনার মুখে পড়েছেন বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখ খানকে চিনতে না পারায়
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টিতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার (৪ মার্চ) রাতে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ