| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্বারের ধোঁয়াশায় অপু

  • আপডেট টাইম: 10-03-2026 ইং
  • 238809 বার পঠিত
দুর্বারের ধোঁয়াশায় অপু

শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে আসন্ন ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকা। সেই তালিকায় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঈদের লড়াইয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপুর সিনেমাটি শেষ মুহূর্তে ছিটকে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

এবারের ঈদে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’এর মতো সিনেমাগুলো সরব প্রচারণা চালালেও সুনসান নীরবতায় রয়েছে‘দুর্বার’সহ আরও বেশ কিছু ছবি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে প্রচারহীনতার মূল কারণ হলো সিনেমা মুক্তির অনিশ্চয়তা। যার মধ্যে অপুর এই সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পাদনার কাজ চলার কথা জানালেও সিনেমাটি মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। অন্যদিকে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসও সিনেমাটি না আসার ইঙ্গিত দিয়েছেন। অপুর এই ইঙ্গিতের পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে কি না, তা নিয়ে ধোঁয়াশাই রয়ে গেল।

  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪