অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়ক এমন গুঞ্জন উঠলেও তার স্ত্রী বিষয়টি স্পষ্ট করেন। উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি প্রকাশ করে তানজীব জানালেন, সুস্থ হয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে তানজীব সারোয়ার লেখেন, কিছুদিন অসুস্থ থাকার পর সবার দোয়া আর ভালোবাসা পেয়ে আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পোস্টে।
গত বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’ সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে উদ্বেগ তৈরি হয় ভক্তদের মাঝে। পরবর্তীতে তার স্ত্রী সাবা সানজিদা রহমান বিষয়টি স্পষ্ট কররে জানান, উচ্চ রক্তচাপের কারণে তানজীব আইসিইউতে ভর্তি ছিলেন এবং কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল গুজব ছড়ানোর বিষয়কে কেন্দ্র করে।
সংগীতশিল্পী ও সুরকার হিসেবে তানজীব সারোয়ারের ক্যারিয়ারে ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’র মতো জনপ্রিয় গানের জন্য দর্শক মহলে বেশ পরিচিত তিনি। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকেও অভিষেক ঘটে তার।