| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাদশার নতুন মিউজিক ভিডিও নিয়ে মামলা

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 256732 বার পঠিত
বাদশার নতুন মিউজিক ভিডিও নিয়ে মামলা

আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন জনপ্রিয় ভারতীয় র‍্যাপার বাদশা। একটি হারিয়ানভি গান নিয়ে বিতর্কের জেরে পানিপথ ও পঞ্চকুলা পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। হরিয়ানা মহিলা কমিশন গানের কথায় যৌন ইঙ্গিত ও স্কুলছাত্রীদের ব্যবহারের ধরন নিয়ে আপত্তি তুলেছে । গত ১ মার্চ বাদশার নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘টাটেরি’ নামে একটি হারিয়ানভি গান মুক্তি পায়।

ভিডিওতে একদল ছাত্রী কাঁধ থেকে স্কুলের ব্যাগ নামিয়ে নাচ শুরু করছে। এই দৃশ্যটি ঘিরেই মূল আপত্তির সৃষ্টি হওয়ায় হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেনু ভাটিয়া এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরে এমন নাচ ছোট শিক্ষার্থীদের কাছে ভুল বার্তা পাঠাবে।

তিনি আরও জানান, বাদশার গানে ব্যবহৃত শব্দগুলো অত্যন্ত আপত্তিকর এবং এতে স্পষ্ট যৌন ইঙ্গিত রয়েছে। এ ধরনের গান তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব ফেলে। কমিশনের পক্ষ থেকে পানিপথ পুলিশে গায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।  

মহিলা কমিশন ছাড়াও পঞ্চকুলার অভয় চৌধুরী নামে এক ব্যক্তি বাদশার বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করে দাবি করেন, ভিডিওতে স্কুলছাত্রীদের উপস্থাপনা কুরুচিপূর্ণ। এই অভিযোগের ভিত্তিতে গায়কের নামে একাধিক ধারায় এফআইআর করা হয়েছে। জানা গেছে, আগামী ১৬ মার্চ এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হবে।

বাদশার জন্য আইনি ঝামেলা এটিই প্রথম নয়। এর আগে প্রবীণ শিল্পী রতন কাহারের ‘বড়লোকের বেটি’ গানটি নতুনভাবে তৈরি করে কপিরাইট ও লোকসংগীতের অবমাননার দায়ে বড় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার নতুন গানের ভিডিও ও কথা নিয়ে আবারও আইনি লড়াইয়ের মুখে পড়লেন শিল্পী।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪