| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফিফার কাছ থেকে ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

  • আপডেট টাইম: 09-06-2026 ইং
  • 582 বার পঠিত
ফিফার কাছ থেকে ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি এবং সবকয়টি খেলা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এতে সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগনের স্বার্থ রক্ষা করে বিটিভিতে বিশ্বকাপ ফুটবল প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিটিভির পাশাপাশি বেসরকারি ২টি টিভি চ্যানেল, ওটিটি ও মোবাইল অপারেটর প্লাটফর্ম খেলা দেখাবে বলেও জানান তিনি।

তিনি জানান, ২০২২ সালে ১০০ কোটি টাকায় চুক্তি করে জনগনের টাকা অপচয় করেছে আওয়ামী লীগ সরকার। বর্তমান প্রধানমন্ত্রী যে কোন মূল্যে জনগনের সম্পদ রক্ষায় গুরুত্ব দিচ্ছে। এবার সরাসরি ফিফার সঙ্গে আলোচনার মাধ্যমে তুলনামূলক কম খরচে স্বত্ব নেওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান,শুরুতে প্রায় ২০০ কোটি টাকার প্রস্তাব ছিলো। সরকার তা নাকচ করে সরাসরি ফিফার সাথে আলোচনা করেছে। সে অনুযায়ী মাত্র ৪৭ কোটি টাকায় প্রচার সত্ব পেয়েছে। ভ্যাট ট্যাক্সসহ তা ৬৩ কোটি টাকা।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪