| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143283 বার পঠিত
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সরকার ও দলের মধ্যে সমন্বয় না থাকলে উন্নয়ন কার্যক্রম সফলভাবে এগিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।

শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের তিনি এসব কথা বলেন।

সভায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে এটি ছিলো দলের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, এখন নতুন অধ্যায়ের শুরু হয়েছে। সেই অধ্যায় হলো জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া ইশতেহার এখন শুধু দলের নয়, দেশের জনগণের ইশতেহারে পরিণত হয়েছে। জনগণ উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে, তাই সেই প্রত্যাশা পূরণ করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।

সুশাসন, নিরাপদ সমাজ, শিক্ষার উন্নয়ন এবং বাকস্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক পরিবেশে সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য সভায় উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪