| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিতে সেল গঠন

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143427 বার পঠিত
সংসদ সদস্যদের জবাবদিহিতা নিশ্চিতে সেল গঠন

সংসদ সদস্যদের ঘোষিত প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন সেল গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়-এর অধীন এই সেল গঠন করা হয়। বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) শাহরিয়ার জামিল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ সদস্যদের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক কর্মসূচিগুলো যথাসময়ে বাস্তবায়ন নিশ্চিত করতে এই সেল কাজ করবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করাও এর অন্যতম দায়িত্ব হবে।

সরকারি কর্মকর্তারা মনে করছেন, নতুন এই উদ্যোগের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪