| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143394 বার পঠিত
শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের নিজ হাতে তৈরি বিশেষ চাহিদাসম্পন্ন স্মার্ট কারে চড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অভাবনীয় দৃশ্য দেখা যায়। 

প্রধানমন্ত্রী শুধু গাড়িটিতে বসেই অভিজ্ঞতা নেননি, বরং ওয়াকিমুলের সঙ্গে সরাসরি কথা বলে তার উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত জানেন। এ সময় গাড়িটির নির্মাণ প্রক্রিয়া, উন্নয়নের সম্ভাবনা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

ওয়াকিমুল জানান, তার তৈরি গাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। তিনি বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্কদের জন্যও উপযোগী হবে।

ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, এই বৈদ্যুতিক গাড়িটি একবার চার্জে প্রায় ৫০ কিলোমিটার চলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪