| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিসহ ৩ অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম: 09-05-2026 ইং
  • 143322 বার পঠিত
বিএনপিসহ ৩ অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি ও দলটির তিন অঙ্গসংগঠনের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ মে) বেলা পৌনে ১১টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এ সভা শুরু হয়।

দিনব্যাপী রুদ্ধদ্বার এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর এটি বিএনপির মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মতবিনিময় সভা।

সভায় দলের নির্বাচনী ইশতেহার ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নেতাদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪