জুলাই সদন বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে গণমিছিল ও সমাবেশ হয়েছে। ১১ দলীয় জোটের আয়োজনে শনিবার (২ মে) বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর আগে গণমিছিলের শুরুতে ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জেলা জামায়াতের
আমীর ও সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর এমপি, প্রফেসর মতিয়ার রহমান, মাওলানা মোঃ আবু তালিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে জুলাই সদনের বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা জরুরী উল্লেখ করে দ্রæত
এসব দাবির বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
ইমন/ হাফিজ/ আয়না নিউজ