| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কফিনবন্দি লিমন গ্রামের বাড়িতে, শেষ বিদায়ে স্বজনদের ঢল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ গ্রাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা গ্রামে নেওয়া হয়েছে। সোমবার (৪ মে) বিকেল ৩টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে তার কফিনবন্দি মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

বিস্তারিত...

পেটের ভেতরে লুকানো ১৯,৫০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

র‌্যাব সূত্র জানায়, গত ৩ মে রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি দল সাতকানিয়া থানার ঠাকুরদিঘী বাজার সংলগ্ন টাইম ক্যাফে রেস্টুরেন্টের সামনে মহাসড়কে অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস থেকে নামা চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

বিস্তারিত...

রূপগঞ্জে ৩৪ বছরেও ভায়েলা মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়নি

প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে অবস্থিত ভায়েলা-মিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৩৪ বছর পেরিয়ে গেলেও এখনো জাতীয়করণের মুখ দেখেনি। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন পাঁচজন শিক্ষক-শিক্ষিকা।

বিস্তারিত...

নাটোরে মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়ায় রফিকুল ইসলাম রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে তার নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

বিস্তারিত...

একদিন পরেই বাজারে সাতক্ষীরার আম, উৎসবের আমেজে চাষি-ব্যবসায়ী

আর একদিন পরেই বাজারে উঠতে যাচ্ছে সাতক্ষীরার সুস্বাদু আম। মৌসুমের শুরুতেই জেলার আমচাষি ও ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভৌগোলিক অবস্থানগত কারণে দেশের অন্যান্য অঞ্চলের আগে সাতক্ষীরার আম বাজারে আসায় এর চাহিদা ও জনপ্রিয়তা বরাবরই শীর্ষে থাকে।

বিস্তারিত...

সিএনজি অটোরিকশায় ট্রাকচাপা, ৩ জন নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

বিস্তারিত...

উত্তর-পূর্বাঞ্চলের ৮ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে হাওর বেসিনের একাধিক নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে অন্তত সাতটি নদীর আটটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত...

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। রোববার রাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ২ মে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

বিস্তারিত...

মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের হাতে দুই বনজীবী অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতরা হলেন ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮)।

বিস্তারিত...

নাটোরে আবারও এক রাতে কৃষকের ৬টি ট্রান্সফরমার চুরি

নাটোরের নলডাঙ্গায় আবারও বেড়েছে সংঘবদ্ধ ট্রান্সফরমার চোরচক্রের উপদ্রব গত এক রাতে চুরি হয়েছে সেচ কাজে ব্যবহৃত ছয়টি বৈদ্যুতিক ট্রান্সফরমার। চলতি মৌসুমে এখন পর্যন্ত নলডাঙ্গায় প্রায় ২০টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

বিস্তারিত...

দেশব্যাপী প্রায় ৩০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন শুরু: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়ন জোরদারে দেশব্যাপী প্রায় ৩০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে গতি আসবে।

বিস্তারিত...

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় মো. সোহেল (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিস্তারিত...

সাতক্ষীরায় পল্লী পশু চিকিৎসক নিখোঁজ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা পল্লী পশু চিকিৎসক ডা. অনিমেষ পরামান্য রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪