| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭ নির্মাণ শ্রমিক

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 66120 বার পঠিত
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭ নির্মাণ শ্রমিক

সিলেট-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারীসহ সাতজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন শ্রমিক প্রাণ হারান।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪