| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বান্দরবানে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 155535 বার পঠিত
বান্দরবানে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’

বান্দরবান প্রতিনিধি : শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে সারাদেশের মতো বান্দরবানেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। “ক্রীড়াই হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২ মে) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দেশব্যাপী এ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের লুকায়িত ক্রীড়া প্রতিভা শনাক্ত, বিকাশ ও প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের আসরে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টমোট ৮টি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের পথ সুগম করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি জাতীয় পর্যায়ে কর্মসূচির সূচনা করা হয়। পাশাপাশি বান্দরবান জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, যারা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত আছেন, তারা যেন স্বচ্ছতার সঙ্গে কাজ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশে ক্রীড়া ও যুব উন্নয়ন খাতে যে অগ্রগতি হয়েছে, তা প্রশংসনীয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে পার্বত্য জেলা বান্দরবানে নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪