| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’র উদ্বোধন

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 155743 বার পঠিত
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’র উদ্বোধন

সারাদেশের সঙ্গে একযোগে ঝিনাইদহে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’। শনিবার (২ মে) বিকেলে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিযোগিতার সূচনা ঘোষণা করেন।

এ উপলক্ষে বিকাল ৪টায় ঝিনাইদহ শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল।

এছাড়াও জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উদ্বোধনী আয়োজনটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করছে।

উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো, যা নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মাধ্যমে চলবে।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪