| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডিতে ১১তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 155594 বার পঠিত
ধানমন্ডিতে ১১তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনের ১১তলা থেকে পড়ে মো. আল-মোকাব্বর ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ধানমন্ডি ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাসার ১এ ও ১বি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা অংশের কংক্রিটের উপর থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ১১তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল-মোকাব্বর ইসলাম তার বাবার একটি শিক্ষাপ্রতিষ্ঠান দেখাশোনা করতেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪