| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রী-সন্তান কুপিয়ে হত্যা করে প্রবাসীকে

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 100694 বার পঠিত
স্ত্রী-সন্তান কুপিয়ে হত্যা করে প্রবাসীকে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়ায় প্রবাসী আলমগীর হোসেনের (৪০) হত্যাকাণ্ডকে শুরুতে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের হামলার কথা বলে প্রচার করা হলেও সত্য রহস্য উদ্ঘাটন করেছেপুলিশ। পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে হত্যা করে তার স্ত্রী ও সন্তান। 

শুক্রবার (০১ মে) উপজেলার উত্তর পদুয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম (৩৫) ও তাদের ছেলে রাকিবকে (১৮) গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধামা-দা উদ্ধার করে তা আদালতে পাঠানো হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আলমগীর হোসেনের প্রথম স্ত্রী রহিমা বেগম। ২০০৭ সালে আলমগীর দ্বিতীয় বিয়ে করায় তাদের সম্পর্কে টানাপড়েন পৌঁছায় চরমে।   দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে আলাদা থাকলেও তাদের পারবারিক কলহ থামেনি। প্রায় ৮ থেকে ৯ মাস আগে আলমগীর দেশে ফিরে আবার তার প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে বসবাস শুরু করে।

আরও পড়ুন-

ঝড়ে জেলেসহ মাছধরার নৌকাডুবি

গত ২৮ এপ্রিল রাতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডার একপর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন এবং দা দিয়ে ভয় দেখালে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটে। পরে রহিমা বেগম ও তার ছেলে রবিউল হাসান রাকিব মিলে ঘরে থাকা ধামা দা দিয়ে আলমগীরকে কুপিয়ে গুরুতর জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তারা হত্যার বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আলমগীরকে খালি ঘরেসন্ত্রাসীরা কুপিয়ে পালিয়ে গেছে এমন কথা প্রচার করতে থাকলে পুলিশের কাছে তাদের বক্তব্যে অসংগতি ধরা পড়লে তদন্ত জোরদার করলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মা ও ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, ঘটনাটি শুরু থেকেই সন্দেহজনক মনে হওয়ায় পারিপার্শ্বিক তথ্য ও ফরেনসিক আলামত বিশ্লেষণ করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মা ও ছেলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।


এফ এ/আয়না

 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪