| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : এমপি মঈনুল ইসলাম খান শান্ত

  • আপডেট টাইম: 02-05-2026 ইং
  • 155785 বার পঠিত
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : এমপি মঈনুল ইসলাম খান শান্ত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (২ মে) দুপুরে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর কালিতলা এলাকায় নদী শাসন কার্যক্রমের অংশ হিসেবে জিও ব্যাগ নিক্ষেপ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শান্ত বলেন, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কিংবা চাঁদাবাজ যেই হোক না কেন, তাদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। এমনকি আমার দলীয় বিএনপি, যুবদল বা ছাত্রদলের কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান। তিনি জানান, বাজেট সীমাবদ্ধতার কারণে একসঙ্গে সব কাজ বাস্তবায়ন সম্ভব না হলেও জরুরি ভিত্তিতে ৬০ মিটার জিও টিউব স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

এমপি শান্ত আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ অল্প হলেও ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন চাহিদা সামনে এসেছে। আসন্ন বর্ষা মৌসুম বিবেচনায় জরুরি ভিত্তিতে ৪৯ লাখ টাকা বরাদ্দ দিয়ে আপদকালীন কাজ শুরু করা হয়েছে।

তিনি জানান, হরিরামপুর উপজেলার ভাঙনকবলিত এলাকার দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার। আগামী বছর থেকে এই এলাকায় স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়ে তিনি এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান স্থানীয়দের কাজের তদারকি করার আহ্বান জানিয়ে বলেন, “জিও ব্যাগ নিক্ষেপ কাজে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪