নদীতে মাছধরার সময় আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে এক জেলেসহ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) দুপুর আনুমানিক সোয়া দুইটায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মাছিরমাঝি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল মাঝি দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টবগী গ্রামের শাহ আলম মাঝির ছেলে। ভোলা সদরের ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
একটি নৌকা নিয়ে শনিবার দুপুরে ইসমাইল মাঝি একাই মেঘনা নদীতে মাছ ধরতে যান এবং জাল ফেলে তা টেনে তোলার অপেক্ষায় ছিলেন। এমন সময় মাঝনদীতে আকস্মিক কালবৈশাখি ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবতে শুরু করলে মাঝি তার নৌকাটি জালের প্লাস্টিকের পুলুট দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ সময় মদনপুর থেকে নাছিরমাঝি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলারে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে মাঝি ও নৌকাটি দড়ি দিয়ে টেনে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
এফ এ/আয়না