| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 2910 বার পঠিত
মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যুদের হাতে দুই বনজীবী অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতরা হলেন ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮)।

রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা ইসমাইল শেখ ও আব্দুল করিম আলাদা দুটি দলে মাছ শিকার ও মধু সংগ্রহের কাজে ২৬ ও ২৮ এপ্রিল কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে প্রবেশ করেন।

ফিরে আসা অন্য বনজীবীরা জানান, রোববার সকালে মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দুটি নৌকায় এসে তাদের ঘিরে ফেলে এবং তিনটি নৌকার মধ্যে থেকে দুই বনজীবীকে জিম্মি করে নিয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো বনজীবী অপহরণের অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, অনেক সময় জিম্মি অবস্থায় থাকা বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে স্বজনরা বিষয়টি প্রশাসনকে জানায় না। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪