| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

  • আপডেট টাইম: 03-05-2026 ইং
  • 2973 বার পঠিত
তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ২ মে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

যোগদানের পর তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান নবাগত ইউএনওকে পুষ্পমাল্য দিয়ে শুভেচ্ছা জানান।

পরে তিনি উপজেলা শিক্ষা অফিস, কৃষি অফিস, জীবন বীমা, সমাজকল্যাণ, সমাজসেবা ও সমবায় অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মোমিন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪