| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: হাতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠোলেন চাচা

  • আপডেট টাইম: 29-05-2026 ইং
  • 66810 বার পঠিত
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: হাতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠোলেন চাচা

জামালপুরের সরিষাবাড়ীতে আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে নির্যাতনের অভিযোগে তার এক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত মো. লিটন মিয়া (৪৮) উপজেলার পিংনা ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ভুক্তভোগী শিশুর আত্মীয়, সম্পর্কে চাচা হন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ এপ্রিল সকালে শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তার ওপর নির্যাতন চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি দেখানো হয় এবং শিশুটিকে কিছু অর্থ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। তবে পারিবারিক ও সামাজিক কারণে প্রথমে বিষয়টি গোপন রাখা হয়। পরবর্তীতে ঈদের ছুটিতে শিশুটির বাবা-মা গ্রামের বাড়িতে ফিরে এলে পুরো ঘটনা প্রকাশ পায়। এরপর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, তার মেয়ে শারীরিক প্রতিবন্ধী এবং নিজে থেকে চলাফেরাও করতে পারে না। এমন ঘটনার ন্যায়বিচার দাবি করে তিনি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪