| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের আনন্দে মানিকগঞ্জে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

  • আপডেট টাইম: 30-05-2026 ইং
  • 65353 বার পঠিত
ঈদের আনন্দে মানিকগঞ্জে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

মানিকগঞ্জ প্রতিনিধি : ঈদ পরবর্তী আনন্দকে ঘিরে মানিকগঞ্জ সদর উপজেলার চান্দরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী। স্থানীয় চান্দরা যুব সংঘের আয়োজনে এ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক মৎস্যপ্রেমী অংশ নেন।

শনিবার (৩০ মে) সকালে অনুষ্ঠিত এ উৎসবে নির্ধারিত সময়ে একযোগে মাছ ধরার প্রতিযোগিতা শুরু হলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনায় সৃষ্টি হয় প্রাণবন্ত ও মিলনমেলাভিত্তিক পরিবেশ।

উৎসবে উপস্থিত ছিলেন মুহাম্মদ জাহিদুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, বিশিষ্ট সমাজসেবক মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শত শত দর্শনার্থীর উপস্থিতিতে পুরো চান্দরা এলাকা পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

শাহীন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪