| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোনায় বাস–অটোরিকশা সংঘর্ষে মা–মেয়েসহ তিনজন নিহত

  • আপডেট টাইম: 31-05-2026 ইং
  • 61845 বার পঠিত
নেত্রকোনায় বাস–অটোরিকশা সংঘর্ষে মা–মেয়েসহ তিনজন নিহত

নেত্রকোনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা–মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুরে ময়মনসিংহ–নেত্রকোনা সড়কের চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী কেশবপুর গ্রামের নূরজাহান বেগম (৩৩) এবং তার দুই মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ইতি আক্তার (১০)। নূরজাহান ওই গ্রামের আইনুল হকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে চল্লিশাগামী একটি অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘মহুয়া’ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নূরজাহান বেগম ও তার আরেক মেয়ে ইতিকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪