পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান ও দেশের পুঁজিবাজার। ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।
রোববার (৩১ মে) ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী মানুষের চাপ বাড়তে দেখা গেছে। বিশেষ করে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে ছিল যাত্রীদের ভিড়। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে।
ঈদের আগে ও চলাকালে সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকলেও সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে আদালত ও সরকারি দপ্তরেও নিয়মিত কার্যক্রম শুরু হবে।
হাফিজ/ আয়না নিউজ